August 27, 2026, 6:33 pm

ক্যাপিটাল মার্কেটের উপর মাস্টার্স কোর্স চালু করবে বিআইসিএম

ক্যাপিটাল মার্কেটের উপর মাস্টার্স কোর্স চালু করবে বিআইসিএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বালাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত উল ইসলামের পরামর্শে ক্যাপিটাল মার্কেটের উপর মাস্টার্স কোর্স চালু করতে চায় পুঁজিবাজারের একমাত্র প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। কোর্সটির নাম থাকছে মাস্টার্স অব অ্যাপলায়েড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএম) প্রোগ্রাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (affiliation) আওতাধীন ২ বছর মেয়াদের এই মাস্টার্স কোর্স চালু হবে আগামী জানুয়ারি মাসে। যে কোনো বিষয়ের শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সক্ষমতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা খাতুন।

আজ সোমবার পুঁজিবাজার সাংবাদিকদের গঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএমের নতুন নির্বাহী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য স্বাক্ষতকালে এসব কথা বলেন অধ্যাপক ড. মাহমুদা খাতুন।

বিআইসিএমের নতুন নির্বাহী প্রেসিডেন্ট বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত উল ইসলাম একজ ডায়নামিক মানুষ। তার পরামর্শক্রমে পুঁজিবাজার বিষয়ে মাস্টার্স কোর্স চালু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এই কোর্সটিতে মোট ৫১টি ক্রেডিট থাকবে। এর মধ্যে ৩টি ক্রেডিট থাকবে প্র্যাক্টিকাল। আর বাকি ৪৮টি ক্রেডিট হবে লিখিত। কোর্স ফি তুলনা মূলকভাবে কম থাকবে।

এই প্রথম বিআইসিএমের তত্ত্বাবধানে চালু হওয়া মাস্টার্স কোর্সে যে কোনো বিষয়ে গ্রাজুয়েটরা অংশগ্রহণ করতে পারবেন। নন-বিজনেস বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে পুঁজিবাজার এবং ফাইনেন্সিয়াল র্টামের ওপর ৩টি কোর্স করা হবে।

তিনি বলেন, প্রশিক্ষণগুলো আরও সহজ করতে চাই যাতে সব ধরনের মানুষ বুঝতে পারে। এই মুহুর্তে জনপ্রিয় কোর্সগুলো চালু করছি। দ্রুত বন্ড মার্কেট, মিউচ্যুয়াল ফান্ড এবং কোম্পানির কর্পোরেট গভর্ন্যান্স বিষয়ে কোর্স চালু করবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, পুঁজিজাজারের উন্নয়নে কাজ করছে সরকার। পুঁজিবাজারে সরকারী একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে সরকার এবং অর্থমন্ত্রণালয় বিআইসিএমকে সব ধরণের সহযোগিতা করছে। আগামীতেও তারা এই সহযোগিতা অব্যহত রাখবে বলে। বিনিময়ে বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিসষ্ট সবাইকে প্রশিক্ষণের কাজটি করবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com