May 26, 2026, 1:36 am

মুনাফা করলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না ইসলামী ইন্স্যুরেন্স

মুনাফা করলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না ইসলামী ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভূক্ত ইসলামী ইন্স্যুরেন্স ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বড় মুনাফা করলেও তার কোনো ভাগ বিনিয়োগকারীদের দেবে না।

লভ্যাংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের শুধু শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত হিসাব বছরটি কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেবে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ২ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটি এই মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিলে বিনিয়োগকারীরা ২০ শতাংশের বেশি নগদ লভ্যাংশ পেতেন। এমনকি মুনাফার অর্ধেক লভ্যাংশ হিসেবে দিলেও বিনিয়োগকারীরা ১০ শতাংশের ওপর নগদ লভ্যাংশ পেতেন।

বড় ধরনের নগদ লভ্যাংশ দেয়ার সক্ষমতা থাকলেও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের মুনাফার কোনো ভাগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া এই সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ আগস্ট। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com