October 10, 2026, 8:38 pm
ব্যাংকের লেনদেনের সময় এক ঘন্টা বাড়ায় পুজিবাজারের লেনদেনের সময়ও এক ঘন্টা বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (৫ মে) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামিকাল থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকিং সময়সূচী সকাল ১০ টা থেকে দুপুর ২ পর্যন্ত নির্ধারণ করার প্রেক্ষিতে শেয়ারবাজারে লেনদেন সকাল ১০ টা থেকে ১:৩০ পর্যন্ত চলবে। এ সময় প্রি-ওপেনিং সেশন ৯.৪৫ থেকে ১০.০০ এবং পোস্ট ক্লোজিং সেশন ০১.৩০ থেকে ০১.৪৫ চালু থাকবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারনে গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হচ্ছিল।