October 8, 2026, 6:25 am

করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৪১

করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৩ জন।

আর চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭৮২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

আর এই সময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯.৩৯ শতাংশ।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com