October 8, 2026, 6:14 am

স্বাস্থ্যবিধি মেনে না চললে আবারো কঠোর লকডাউন: কাদের

স্বাস্থ্যবিধি মেনে না চললে আবারো কঠোর লকডাউন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে সরকার।

রোববার (২৫ এপ্রিল) নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

এর আগে ২৩ এপ্রিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, আগামী ২৮ এপ্রিলের পর চলমান বিধিনিষেধ আর থাকছে না। ধীরে-ধীরে সবকিছু খুলে দেওয়া হবে। তিনি বলেন, মানুষকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব মানতে হবে। বিধিনিষেধ না থাকলেও জীবনযাত্রার বিষয়ে কিছু দিক-নির্দেশনা থাকবে। আগামী ২৮ এপ্রিল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

ফরহাদ হোসেন বলেন, গণপরিবহন চালু হলেও স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে উঠবেন এবং যাত্রার সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে। এভাবে চললে সংক্রমণ অনেকটাই কমে যাবে।

সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ ২৮ এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে। এরপর শর্ত সাপেক্ষে সব ধীরে ধীরে খুলে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে আজ থেকে শপিংমল ও দোকাপাট খুলে দেওয়া হয়েছে। প্রতিদিন ৭ ঘণ্টা করে খোলা থাকবে দেশের সব দোকানপাট। তবে সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ দিনে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com