April 19, 2026, 12:35 am

ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণ:  ৩৭ জনকেই বার্ন ইউনিটে ভর্তি

ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণ:  ৩৭ জনকেই বার্ন ইউনিটে ভর্তি

রায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদে এসি বিস্ফোরণে ইমাম মোয়াজ্জেমসহ প্রায় ৪০ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি দগ্ধদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম আবদুল মালেক, মো. ফরিদ (৫৫), শেখ ফরিদ,(২১), মনির (৩০), মোস্তফা কামাল (৩৫), রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), মো. রাসেল রাশেদ, নয়ন, বাসার মোল্লা, বাহাউদ্দিন, শামীম হাসান, জোবায়ের, জয়নাল, মোহাম্মদ আলী সাব্বির, মোহাম্মদ আলী, মামুন, কুদ্দুস বেপারী, মোহাম্মদ নজরুল, সিফাত, আবদুল আজিজ, নিজাম, মো. পেনান, নাদিম হুমায়ুন, ফাহিম, জুলহাস, ইমরান হোসেন আবদুস সাত্তার, আমজাদ, মোয়াজ্জেম দেলোয়ার।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণ অর্ধশতাধিক আহত এর মধ্যে ৩৭ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কারো অবস্থায়ই আশঙ্কামুক্ত নয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুর রহমান নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধদের দেখতে আসেন। তারা দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক ডা. আবুল কালাম।

তিনি বলেন, সিনিয়র চিকিৎসকরা দগ্ধদেরকে যথাসাধ্য চিকিৎসা সেবা প্রদান করছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com