October 10, 2026, 7:50 pm

পুঁজিবাজারের ৫ ব্যাংকের মুনাফা বেড়েছে, কমেছে ৩ টির

পুঁজিবাজারের ৫ ব্যাংকের মুনাফা বেড়েছে, কমেছে ৩ টির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত ৮টি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে মুনাফা বেড়েছে ৫টির, কমেছে ৩টির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনাফা বৃদ্ধি পাওয়া ৫ ব্যাংক হল-ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক  ও শাহজালাল ইসলামী ব্যাংক। এদিকে মুনাফা কমেছে মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের।

ব্যাংক এশিয়া: ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ। ২০১৯ সালেও ডিভিডেন্ড ছিল ১০ শতাংশ ক্যাশ।

২০২০ হিসাব বছরে ইপিএস (শেয়ার প্রতি আয়) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। ২০১৯ হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।

সিটি ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ ৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ১৫ শতাংশ ক্যাশ।

২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ৪ টাকা ২৯ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ২ টাকা ৫৯ পয়সা।

ডাচ বাংলা ব্যাংক: ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস।

২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ১০ টাকা। ২০১৯ সালে ইপিএস ছিল ৮ টাকা ৬৮ পয়সা।

যমুনা ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ। ২০১৯ সালে ছিল ১৫ শতাংশ ক্যাশ।

২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ৩ টাকা ৩৮ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ১১ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস।

২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।

ওয়ান ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৬ শতাংশ ক্যাশ ৫.৫০ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস।

২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ১ টাকা ৯১ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ৭.৫০ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস।

২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ৩ টাকা ৬১ পয়সা।

শাহজালাল ব্যাংক : ২০২০ সালের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৭ শতাংশ ক্যাশ ৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে ছিল ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস।

২০২০ হিসাব বছরে ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com