October 8, 2026, 4:42 am

২২ মে পর্যন্ত বাড়লো প্রাথমিকের ছুটি

২২ মে পর্যন্ত বাড়লো প্রাথমিকের ছুটি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও আগামী ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

সব প্রাথমিক বিদ্যালয়ের চলমান ছুটি বাড়িয়ে আজ রোববার (২৮ মার্চ) আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে নিজেদের ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে সময়ে সময়ে জারি করা নির্দেশনা ও অনুশাসনসমূহ শিক্ষার্থীদের মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নিজ নিজ শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে সে বিষয়টি সংশ্লিষ্ট অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

এদিকে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসাসহ কারিগরি ভোকেশনালসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২৩ মে। ২৫ মার্চ সন্ধ্যায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com