August 24, 2026, 4:42 pm
শুরুতে নাসুম আহমেদের বাঁহাতি স্পিন দিয়ে নিউ জিল্যান্ডকে চমকে দিতে পারলেও পরে আর ভালো করতে পারল না বাংলাদেশ। কনওয়ে-ইয়াংদের সৌজন্যে নিউ জিল্যান্ড শেষ পর্যন্ত গড়ল বড় স্কোর।২০ ওভার শেষে কিউইদের রান ৩ উইকেটে ২১০।
নিউ জিল্যান্ডে এর আগে চারটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের সর্বোচ্চ রান ১৬৭। দেড়শ ছাড়াতেই পেরেছে তারা স্রেফ ওই একবার।
৫২ বলে ৯২ রান করে অপরাজিত কনওয়ে। ১২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে দুইবার নব্বই পেরোলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গত মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ছিলেন ৯৯ রানে।
ইয়াং ফেরেন ৩০ বলে ৫৩ রান করে। ফিলিপস অপরাজিত থেকে যান ১০ বলে ২৪ রান করে।
ফিলিপস ১৪ রানে একটি সুযোগ দিয়েছিলেন ১৯তম ওভারে। লং অফে সামনের দিকে ঝাঁপিয়ে তার ক্যাচ নিতে পারেননি সৌম্য সরকার।
১০ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ছিল ৮৮। পরের ১০ ওভারে আসে ১২২। শেষ ৫ ওভারে এসেছে ৭৭। মুস্তাফিজের করা শেষ ওভার থেকে এসেছে ২০।
ফিলিপসের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড ছাড়িয়ে গেল দুইশ। কেবল ২০ বলেই দুজন গড়েন ৫২ রানের জুটি। নিউ জিল্যান্ড তাতে শেষটা করে দুর্দান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২১০/৩ (গাপটিল ৩৫, অ্যালেন ০, কনওয়ে ৯২, ইয়াং ৫৩, ফিলিপস ২৪*; নাসুম ৪-০-৩০-২, সাইফ ৪-০-৪৩-০, শরিফুল ৪-০-৫০-০, মুস্তাফিজ ৪-০-৪৮-০, মেহেদি ৪-০-৩৭-১)।
বিজনেস নিউজ/এসআর