October 8, 2026, 4:07 am

স্ত্রীর কথায় ওবায়দুল কাদের বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে

স্ত্রীর কথায় ওবায়দুল কাদের বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি সাদাকে সাদা বলবো, কালাকে কালা বলবো। ওবায়দুল কাদের সাহেবের নীতি-নৈতিকতা ছিল। আজকে তার স্ত্রীর কিছু কথার কারণে ওবায়দুল কাদের সাহেব নিজের বিবেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’

বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রের চোরাগলিতে পা দিয়েছেন ওবায়দুল কাদের। এটা আজকে বলে যাচ্ছি, হয়তো মরে যাব। আমি যতগুলো কথা বলেছি, সবগুলো ধীরে ধীরে মিলে যাচ্ছে। নোয়াখালীর সবচেয়ে ত্যাগী নেতা মাহমুদুর রহমান বেলায়েত। অথচ ওবায়দুল কাদের সাহেব আজকে তাকে প্রছন্দ করেন না, চেনেন না। তাকে রাজনীতিতেও এনেছেন বেলায়েত ভাই। এটা আমাদের জানা ঘটনা।’

‘ওবায়দুল কাদের সাহেবের এক নম্বর লোক ফেনীর তেলচোর স্বপন মিয়াজী। ২ নম্বর লোক হলো নিজাম হাজারী। কিয়ার লাই হে মিয়ার হিয়ানদি আইতে কোন ঝাঁঝরা করে দেয়নি। আহারে! আমরা বলে ভাই, আমরা বলে রক্ত। রক্ত আমরা নই, রক্ত হলো নিজাম হাজারী, স্বপন মিয়াজী, একরাম চৌধুরী, বাদল যারা অপকর্মের হোতা, রক্ত তারা। উনি কথা শুনেন দুর্নীতিবাজ মহিলা অ্যাডভোকেট ইসরাতুন্নেছার। সব তথ্য আছে। সিঙ্গাপুর থেকে আরম্ভ করে বাংলাদেশে যে দুর্নীতি এ মহিলা করছে। নেত্রী যদি কখনো ডাকে সব নেত্রীকে দেখাবো। আমার ওপর আজকে এতো অত্যাচার নির্যাতন চলছে। আজকে মানবাধিকার কোথায়। তারাও কি বিক্রি হয়ে গেছে।’

বিজনেস নিউজ/ আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com