May 26, 2026, 12:18 pm

ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঘরে বসেই তিতাসের বিল দিতে পারবে

ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঘরে বসেই তিতাসের বিল দিতে পারবে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মধ্যে গ্যাস বিল প্রদান সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রোববার (২১ মার্চ) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং তিতাসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন ও তিতাসের কোম্পানি সেক্রেটারি মো. ইয়াকুব খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম মোস্তফা এবং তিতাসের ডিরেক্টর ফাইন্যান্স মো. মনির হোসেন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহবুবুর রহমান এবং ম্যানেজার মো. হুমায়ুন কবির খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ শাখা, উপশাখা ও আই ব্যাংকিংয়ের (ইন্টারনেট ব্যাংকিং) মাধ্যমে তিতাসের বিল প্রদান করতে পারবেন।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com