May 30, 2026, 7:52 pm

সূচকের সামান্য উত্থান, লেনদেন সাড়ে ১১শ কোটি

সূচকের সামান্য উত্থান, লেনদেন সাড়ে ১১শ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে আজ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২৯ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪১টির।

সোমবার ডিএসইতে এক হাজার ১৬৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা বেশি। বৃহস্পিতিবার লেনদেন হয়েছিল ৯০৭ কোটি ১৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ১১৬টির। আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com