May 30, 2026, 7:03 pm

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশের পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ২৪তম বার্ষিক সাধারণ সভায় পূর্ব ঘোষিত ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৯ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার সভায় সভাপতিত্ব করেন। এছাড়া কোম্পানির পরিচালকদের মধ্যে মীজানুর রহমান, ফখরুদ্দিন আহমেদ,  গৌতম বুদ্ধ দাস, তায়েফ বিন ইউছুফ, মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

এছাড়া পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. সেলিম এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ্, প্রধান অর্থ কর্মকর্তা, কোম্পানির অডিটর একেএম আমিনুল হক, কোম্পানি সচিব মো. মাসুদ রানা (চলতি দায়িত্ব) এবং কোম্পানির শেয়ারহোল্ডাররা সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com