October 8, 2026, 1:12 am

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে গণভবনে তিনি টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি (বুধবার) করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।

দেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে গত ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকাদান শুরু হয়েছে। প্রতি কার্যদিবসে সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হয়।

প্রথম দফায় ৭০ লাখ টিকা এনেছে সরকার। এর মধ্যে ভারতের উপহার হিসেবে ছিল ২০ লাখ। এরপর দ্বিতীয় চালানে আরও ২০ লাখ টিকা আনা হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com