October 8, 2026, 1:14 am

বেসিক ব্যাংকের ২০ মামলার তদন্ত আড়াই মাসে শেষ করার নির্দেশ:হাইকোর্ট

বেসিক ব্যাংকের ২০ মামলার তদন্ত আড়াই মাসে শেষ করার নির্দেশ:হাইকোর্ট

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা ২০টি মামলার তদন্ত আড়াই মাসের মধ্যে শেষ করে চার্জশিট দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (০৪ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। ইকবাল হোসেন ভূইয়া নামে এক আসামির জামিন শুনানির সময় আদালত এ আদেশ দেন।

মামলা দায়েরের সাড়ে ৫ বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনও চার্জশিট দাখিল করেনি দুদক। তাই আদালত এ আদেশ দিয়েছেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী মোমতাজ মৌ।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com