October 26, 2026, 12:22 pm

আলিয়া ভাট এবার প্রযোজক

আলিয়া ভাট এবার প্রযোজক

আলিয়া ভাট নিজেই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। একের পর এক কাজ দিয়ে ক্যারিয়ারের সাফল্যকে আরও পাকাপোক্ত করছেন এই বলিউড অভিনেত্রী। বেশ হিসেব কষে এগোচ্ছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির’ সিনেমার টিজার। যেখানে আলিয়া ভাটকে নতুন রূপে দেখে বেশ উচ্ছ্বসিত ভক্তরা। এরমধ্যে নতুন এক সুখবর দিলেন এই তারকা। জানালেন, নিজস্ব প্রোডাকশন হাউজের যাত্রা শুরু করেছেন তিনি।

টুইটারে প্রোডাকশন হাউজের পোস্টার শেয়ার করেছেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘প্রোডাকশনের ব্যাপারে সবাইকে অনেক আনন্দের সঙ্গে জানাচ্ছি। এটার্নাল সানশাইন প্রোডাকশন। আমরাও আসছি আপনাদের গল্প বলতে।’

খুব অল্প বয়সে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট। পরিচালক মহেশ ভাটের মেয়ে তিনি। তাই ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে কষ্ট করতে হয়নি ঠিকই। কিন্তু আজকে তিনি যেই অব্স্থানে পৌঁছেছেন, সেটি অভিনয়ের মুন্সিয়ানা দিয়েই তৈরি করতে হয়েছে।

জনপ্রিয়তার জোয়ারে সিনেমা বাছাইয়ে কোনো ছাড় দেননি আলিয়া। প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পরই তিনি প্রশংসায় ভাসতে থাকেন। ভক্তদের আকাঙ্ক্ষা ছিল বলিউডে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে মহেশ ভাটের কন্যার।

দ্বিতীয় সিনেমা ‘হাইওয়ে’ দিয়ে সবার প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছিলেন আলিয়া ভাট। এত অল্প বয়সে এমন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের। পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।

অভিনয় জীবনের ৯ বছর পার করেছেন আলিয়া ভাট। এই সময়ে তার বেশিরভাগ সিনেমার বক্স অফিসে প্রশংসা কুড়িয়েছে। এবার নিজের এই যাত্রাকে আরও প্রসারিত করলেন অভিনেত্রী।

উল্লেখ্য, চলতি সময়ে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির’ সিনেমার প্রচারণায় ব্যস্ত আলিয়া ভাট। সঞ্জয় লীলা বনশালীর ৫৭তম জন্মদিনে ঘোষণা করা হয় ৩০ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

বিজনেজ নিউজ/ আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com