August 30, 2026, 9:25 am

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত হন। হাসপাতালে মারা যায় শিশুসহ আরও দুইজন।

নিহতদের মধ্যে দুই বাসের চালক এবং এনা পরিবহনের চালকের সহকারী রয়েছেন। এছাড়া ইমরান খান নামে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের একজন প্রভাষকও মারা গেছেন। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে উদ্ধার কাজ শুরু করে।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com