July 26, 2026, 5:01 pm

সিনেমা ছাড়ার কারণ জানালেন শাকিল খান

সিনেমা ছাড়ার কারণ জানালেন শাকিল খান

১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান ঢাকাই ছবির এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক শাকিল খান। ১০ বছরেরও কম সময় দারুণ জনপ্রিয়তা পান এই অভিনেতা। তবে দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। বর্তমানে ব্যবসা ও সংসার নিয়েই তার ব্যস্ততা।

শাকিল খানের স্ত্রী শারমিন হোসেন একজন নারী উদ্যোক্তা। তার একটি বুটিক হাউজ রয়েছে। ক্রেতাদের অনুরোধে সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বামীকে তিনি তার ব্যবসায়ীক ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। আর স্ত্রীর লাইভে সিনেমা থেকে দূরে থাকার কারণ জানান শাকিল খান এবং ব্যবসা করতে স্ত্রীকে উৎসাহও দেন তিনি।

লাইভে শাকিল খান বলেন, অনেক কথা বলতে হয়। আপনারা জানেন, এক সময় সিনেমা ছিল বাংলাদেশে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম। কিন্তু এমন একটা সময় এলো, যখন সিনেমা নিয়ে মানুষের খারাপ ধারনা তৈরি হলো ও নির্মাণের মান খারাপ হলো। ঠিক তখনই আমি পেছনে চলে গেলাম। কারণ, আমি সবসময় চেয়েছি মানুষের কাছে সুন্দর কিছু উপস্থাপন করতে।

ব্যবসায় স্ত্রীকে উৎসাহ দিয়ে এই তারকা বলেন, আমি মনে করি সবার কিছু না কিছু করা দরকার। ওকে (স্ত্রী) নিয়ে আমি গর্ববোধ করি। অনেকে আমাকে বলেন ‘ভাবি কাজ করেন’-তাতে কী? আমি মনে করি এখন সকল নারীদের কাজ করার উচিৎ। তারা কাজ করলে দেশ এগিয়ে যাবে। পরিবার নিয়ে যাতে ভালো থাকতে পারি সবাই সেই দোয়া করবেন।

সিনেমায় ফেরা প্রসঙ্গে শাকিল খান বলেন, এখনো যে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা নেই, বিষয়টি তা নয়। সামনে ভালো কিছু এলে চিন্তাভাবনা করবো। তবে জানি না সেটা কখন। অপেক্ষায় থাকতে হবে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com