May 30, 2026, 6:55 pm

টিকা ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

টিকা ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেয়া হবে না: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শিক্ষার্থীদের করোনা টিকাগ্রহণ করে নিজ নিজ সিটে উঠতে হবে। টিকা ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চুয়ালি এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ মে (ঈদুল ফিতরের পর) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে। বর্তমানে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে পরিচ্ছন্নতার কাজ শুরু করতে হবে।

শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে না পড়েন সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজর রাখতে বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পাঠদান শুরুর পর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ক্লাস-পরীক্ষা নিতে হবে। আবাসিক হলে সাবান, হ্যান্ড স্যানেটাইজার ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগে আমরা সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনবো। যদি কেউ টিকা না নিতে চিকিৎসকের যৌক্তিক কারণ দাখিল করতে পারেন তবে সে টিকা ছাড়াই আবাসিক হলে উঠতে পারবেন। অন্যদের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক।

এক শ্রেণির মানুষ বর্তমান সরকারকে নানাভাবে ঝামেলায় ফেলার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তাদের মতাদর্শের কিছু শিক্ষার্থীদের দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকা আবাসিক হলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতে উসকিয়ে দেয়া হচ্ছে। কেউ কেউ বিবিএস পরীক্ষার প্রস্তুতির নেয়ার জন্যও হলে উঠার চেষ্টা করছে। সকলকে দ্রুত হল ত্যাগের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com