May 25, 2026, 4:14 am
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও ট্রেডিং সিস্টেমে গত সপ্তাহে মারাত্মক ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির কারণে গত ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে কেউ প্রবেশ করতে পারেননি। অন্যদিকে ট্রেডিং সিস্টেমে সমস্যার কারণে সঠিক সময়ে শেয়ার কেনা বা বেচার আদেশ বসানো যায়নি। এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ৬ সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোস্তাফিউর রহমানকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রধান প্রফেসর ড. মোঃ আসিফ হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শরীফুল ইসলাম, বিএসইসির পরিচালক রাজিব আহমেদ, বিএসইসির উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং বিএসইসির সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এদের মধ্যে শহিদুল ইসলাম কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।