August 27, 2026, 1:05 am

ফের নানা হলেন ডিপজল

ফের নানা হলেন ডিপজল

দ্বিতীয় সন্তানের মা হলেন দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ওলিজা। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

এদিকে ওলিজা খুশির খবরটি তার ফেসবুকেও শেয়ার করেছেন। এতে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! একটি বাচ্চা মেয়ে পেয়ে ধন্য!

ওলিজা তার কন্যার নাম রেখেছেন ওরাহ রহমান ওজ। প্রথম নাতনির মুখ দেখে ডিপজল দারুণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন ওলিজা।

২০১৮ সালের মাঝামাঝি সময় ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওলিজা। অর্পন-ওলিজার এটি দ্বিতীয় সন্তান। ২০১৯ সালে এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান।

বিজনেস নিউজ/ আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com