August 25, 2026, 12:03 pm

স্বর্ণ আত্মসাত: সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার

স্বর্ণ আত্মসাত: সমবায় ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেপ্তার

গ্রাহকের বন্ধকী স্বর্ণ আত্মাসাতের এক মামলায় বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আব্দুল আলিম, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) হেদায়েত কবীর, সাবেক প্রিন্সিপাল অফিসার ও সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের এসএস রোড শাখার ম্যানেজার মো. মাহাবুবুল হক, প্রিন্সিপাল অফিসার মো. ওমর ফারুক এবং সিনিয়র অফিসার (ক্যাশ) নুর মোহাম্মদ।

এর আগে মঙ্গলবার সকালে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিসহ নয়জনের বিরুদ্ধে দুদক উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি মামলা করেন। মামলা দায়েরের পর দুদক কর্মকর্তা ইব্রাহিমের নেতৃত্ব একটি দল ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করা করে।

মামলার অপর তিন আসামি হলেন- সহকারী মহাব্যবস্থাপক (স্বর্ণ বন্ধকী ঋণ বিভাগ) মো. আশফাকুজ্জামান, সহকারী অফিসার মো. আব্দুর রহিম ও নাহিদা আক্তার।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে দুই হাজার ৩১৬ জন গ্রাহকের মোট সাত হাজার ৩৯৮ ভরি ১১ আনা জামানত রাখা স্বর্ণ বিদ্যমান আইন অনুসরণ না করে আত্মসাতের চেষ্টা করেন। টাকার অংকে যার পরিমাণ ৪০ কোটি আট লাখ ৬০ হাজার ৮৮৮ টাকা।

এর মধ্যে ভুয়া ব্যক্তিকে প্রকৃত ব্যক্তি সাজিয়ে ১১ কোটি ৩৯ লাখ ৮৮ হাজার ৬৮৬ টাকার স্বর্ণ গ্রাহককে না দিয়ে আত্মসাত করেন। যে কারণে ইতোমধ্যে গ্রেপ্তারকৃত পাঁচ জনসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com