August 30, 2026, 5:37 am

বাগদত্তার এনগেজমেন্ট রিং চুরি করে নতুন প্রেমিকাকে উপহার

বাগদত্তার এনগেজমেন্ট রিং চুরি করে নতুন প্রেমিকাকে উপহার

ধন্য প্রেম! এক প্রেমিকাকে বোকা বানিয়ে তাঁরই আংটি নিয়ে অন্য প্রেমিকাকে ভালবাসা নিবেদন, তারপর… মজার কথা হলো, এই ব্যক্তি নিজের হাতে ট্যাটু করিয়েছেন, যাতে লেখা শুধুমাত্র স্রষ্টাই আমার বিচার করবেন!

প্রেম করেছি, বেশ করেছি৷ এটা তো বলতেই পারেন যেকোনো প্রেমিক বা প্রেমিকা৷ তবে এভাবে প্রেম! এক প্রেমিকাকে বোকা বানিয়ে, তারই মূল্যবান আংটি দিয়ে অন্য প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন যুবক! প্রথম প্রেমিকার হাতের সুন্দর একটি গয়না ও বাগদানের আংটি নিয়ে অন্য প্রেমিকার কাছে উপস্থিত হলেন ফ্লোরিডার যুবক৷ তার নাম জোসেফ ডাভিস, বয়স ৪৮৷ তাকে এই মুহূর্তে খুঁজছে পুলিশ৷

ঘটনা ফ্লোরিডার অরেঞ্জ সিটির৷ এই বিষয়টি নজরে আসে বছরের গোড়াতে৷ পুলিশে অভিযোগ জানান জোসেফের প্রথম প্রেমিকা৷ তিনি জানতে পারেন যে, তার প্রমিক অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন এবং সেই মহিলার সঙ্গে বাগদান পর্যন্ত হয়ে গেছে! এই উপলব্ধিতে হয়ত তিনি খুব ভেঙে পড়তেন বা প্রেমিকের ওপর বেজায় খেপে যেতেন, তবে তিনি আবিষ্কার করলেন যে, তার হাতের আংটিই পরেছেন অন্য মহিলা! তখনই তিনি পুলিশে যোগাযোগ করেন এবং অভিযোগ দায়ের করেন৷

প্রেমিকের ফেসবুকে পোস্ট হওয়া ছবি থেকে তিনি লক্ষ্য করেন যে এক মহিলার হাতে রয়েছে হুবহু তার মতো আংটি! তখনই তার সন্দেহ হয়৷ কারণ একই আংটি তিনি আগের বিয়েতে পরেছিলেন৷ যদিও সেই বিয়ে ভেঙেছে এবং এই প্রেমে পড়েছিলেন তিনি৷ তাই প্রেমিক জোসেফের কাছে নিজের সব গয়না দেখিয়েছিলেন মহিলা৷ আশা ছিল, জোসেফও তাকে এমনই একটি সুন্দর ও দামী গয়না দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেবেন৷ তবে সে সব আশা চুরমার তো হলোই, উল্টে খোয়া গেল তার নিজস্ব গয়না৷ প্রেমিকই চুরি করল! ছবি দেখেই নিজের গয়নার বাক্স খুলে বসেন মহিলা৷ দেখেন, সত্যিই সেই বাক্সে নেই আংটি ও হাতের ব্যান্ড! তখনই ঘটনাটি বুঝতে তার আর সময় লাগে না৷ একদিকে প্রেমিকের ঠকানোর দুঃখ, অন্যদিকে ওই প্রেমিক চোরের কাণ্ডে রেগে পুলিশে অভিযোগ জানান তিনি! পুলিশে তিনি জানান যে চুরি যাওয়ার গয়নার মধ্যে ছিল তার দাদির উপহার দেয়া একটি গয়নাও, যার দাম ৬২৭০ ডলার৷ ভারতীয় অর্থের মূল্যে যা ৫ লাখ টাকা! তবে শুধু গয়না নয়, আরো অনেক জিনিসই তার থেকে চুরি করেছেন জোফেস, এমনই অভিযোগ৷

তবে প্রেমিকের কাছ থেকে কিছু জিনিস তিনি উদ্ধার করতে পেরেছেন এবং প্রেমও ভেঙেছে৷ পুলিশ জানিয়েছে যে, জোফেসর আরো অনেকগুলো নাম ছড়িয়ে রয়েছে বাজারে৷ যেমন জো ব্রাউন বা মার্কাস ব্রাউন৷ তিনি যে একজন ঠগ, তা আর বুঝতে কারো বাকি নেই৷

তবে গল্প এখানেই শেষ হচ্ছে না৷ যে প্রেমিকার থেকে গয়না চুরি করেছে জোসেফ, সেই মহিলার অনুপস্থিতিতে তার বাড়িতে অন্য সঙ্গীকে নিয়ে আসে সে৷ জানায় যে এটা তারই বাড়ি এবং সেখানে ওই সঙ্গীকে রেখে চম্পট দেয় সে! মজার কথা হলো, এই ব্যক্তি নিজের হাতে ট্যাটু করিয়েছেন, যাতে লেখা শুধুমাত্র স্রষ্টাই আমার বিচার করবেন!

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com