August 29, 2026, 4:23 am

গাজীপুরে কেমিকাল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে কেমিকাল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, মুলাইদ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এছাড়া জয়দেবপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

বিজনেস নিউজ /আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com