October 25, 2026, 9:26 am

সিয়ামের সঙ্গে সিনেমায় পথ চলা শুরু নোভার

সিয়ামের সঙ্গে সিনেমায় পথ চলা শুরু নোভার

আগের মতো নাটক-বিজ্ঞাপনে এখন আর নিয়মিত নন নোভা। তবে হঠাৎ হঠাৎ টিভি পর্দায় হাজির হয়ে ভালোই চমকে দেন। এখনও তার প্রতি দর্শকদের যে টান, সেটি অনুভব করেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, সঙ্গে টুকটাক উপস্থাপনা। মোট মিলিয়ে বৈচিত্র্যময় ক্যারিয়ার গ্রাফ নোভার।

যদিও ঘাটতি ছিলো বড় পর্দার। এবার সেটিও পূর্ণ হচ্ছে। এবার কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে। নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক। এতে নোভা পাচ্ছেন সময়ের অন্যতম নায়ক সিয়াম আহমেদকে।

এ প্রসঙ্গে নোভা বলেন, যখন নিয়মিত কাজ করতাম তখনও বেশ প্রস্তাব আসতো চলচ্চিত্রের। কিন্তু নানা কারণে করা হয়নি। সম্ভবত করার পরিবেশটা পাইনি। অবশেষে চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে গেলাম। রাজি হলাম। আশা করছি ভালো অভিজ্ঞতা হবে।

নির্মাতা সুত্রে জানা গেছে, নোভা, সিয়াম ছাড়াও ছবিতে থাকছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতিসহ একঝাঁক প্রিয়মুখ। ছবিটির নির্মাণ কাজ বেশ ঘটা করেই শুরু হয়েছে। চলছে শুটিং প্রস্তুতি। সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে এতে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com