August 27, 2026, 2:13 am

সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের উত্থানে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ২৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com