August 29, 2026, 2:28 am

স্বামীর লাশের ৩০০ মিটার দূরে মিলল স্ত্রীর লাশ

স্বামীর লাশের ৩০০ মিটার দূরে মিলল স্ত্রীর লাশ

ঠাকুরগাঁও সদর উপজেলা বরুনাগাঁও এলাকা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে আঁকচা কাজীপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে সাইদুর (৪০) ও বরুনাগাঁও এলাকায় একটি খাল থেকে সাইদুরের স্ত্রী আসমার (৩৫) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইজুল ইসলাম আঁকচা ইউনিয়নের কাজীপাড়া এলাকার বাসিন্দা। আর আসমা বেগম তার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ জানায়, সকালে নদীর পাশে সাইদুরের মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় সাইদুরের মুখে ফেনা ছিল। এর এক ঘণ্টার মাথায় প্রায় ৩শ’ মিটার দূর থেকে সাইদুরের স্ত্রী আসমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

বিজনেস নিউজ/ আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com