October 26, 2026, 10:53 am

১৯শে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অধরার প্রথম ছবি

১৯শে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অধরার প্রথম ছবি

অধরা খান, আসিফ নূর ও সুমিত সেনগুপ্তকে নিয়ে ২০১৬ সালে ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু করেছিলেন যুগল নির্মাতা শাহীন সুমন। ছবিটি সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় গেল বছরের মার্চে।

ছবির মুক্তিতে কোনো আইনগত বাঁধা ছিলো না। করোনাভাইরাসের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেলে সিনেমাটি মুক্তি দিতে পারেননি নির্মাতা-প্রযোজক। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তি দিতে যাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে ‘পাগলের মতো ভালোবাসি’।

ছবিটি নিয়ে অভিনেত্রী অধরা বলেন, এটি আমার প্রথম সিনেমা। এর মাধ্যমেই প্রথম সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই ছবিটি নিয়ে বিশেষ আবেগ কাজ করছে। আশা করছি সিনেমাটি উপভোগ্য হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।

বিজনেস নিউজ /আরএ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com