February 20, 2026, 10:12 pm

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বিশ্বকাপজয়ী ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল বাংলাদেশ সফরে এসেছেন।

তিনি মঙ্গলবার (১৭ফ্রেব্রুয়ারি) ঢাকায় পৌঁছান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান এর সফরসঙ্গী হিসেবে। আগামীকাল তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে প্রথম রমজানের ইফতারে অংশ নেবে এবং ক্যাম্পের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখবে। তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে অন্তত একটি বিদ্যালয় পরিদর্শনের সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আগে ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পরিদর্শন করেন। সেখানে তিনি শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। টিকা প্রকল্পের মাধ্যমে এই সেন্টারের উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ পর্যন্ত প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com