July 30, 2026, 4:57 am

হলের ছয় তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

হলের ছয় তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ছয় তলা থেকে পড়ে ফিরোজ কাজী(২২)নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ঢাবির চাইনিজ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার রাত পৌনে একটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া একটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে আসা ঢাবির শিক্ষার্থী মাহিম খান জানান,নিহত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে থাকত। তিনি বিজয় একাত্তর হলে থাকেন। রাতে হঠাৎ করে আমরা একটি শব্দ শুনতে পাই পরে নিচে গিয়ে দেখি ফিরোজ কাজী নামের শিক্ষার্থী নিচে পড়ে রয়েছে । আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানায়,আমরা জানতে পেরেছি বিজয় ৭১ হলের ছয় তলা থেকে লাফিয়ে পড়েছে নাকি অসাবধানতাবশত পড়ে গেছে সে বিষয়টি আমরা কিছু বলতে পারব না। তবে তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। নিহত বিজয় একাত্তর হলে কার কাছে এসেছিল এ বিষয়টি আমাদের জানা নেই,নিহত ফিরোজ ঢাবির চাইনিজ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।নিহতের গ্রামের বাড়ি, গোপালগঞ্জ সদর জেলায় বর্তমানে, মুক্তিযোদ্ধা জিয়ার রহমান হলে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com