August 2, 2026, 6:59 pm

শতভাগ পাস ২৩৪৫ প্রতিষ্ঠান, শতভাগ ফেল ৪৮টি

শতভাগ পাস ২৩৪৫ প্রতিষ্ঠান, শতভাগ ফেল ৪৮টি

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। যা গত বছর ছিল ৫০ টি। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার কোন শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ টি।

এছাড়া এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩৫৪। যা গতবার ছিল ২ হাজার ৯৭৫ টি। সেই তুলনায় শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬২১ টি।

শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসেছি ও সমানের ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান,আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষায় গড় পাশের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর আগে গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় এবছর পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ।

এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছির ২০ লাখ ৪১ হাজার ৪৫০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী।

বরাবরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৮১. ৮৮ শতাংশ। ছেলেদের ৭৮.৮৭ শতাংশ।

এবার ৯৮ হাজার ৬১৪ জন মেয়ে আর ৮৪ হাজার ৯৬৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছেন।

#সেলিম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com