July 27, 2026, 8:05 pm

মা হচ্ছেন মাহিয়া মাহি!

মা হচ্ছেন মাহিয়া মাহি!

ঢালিউডে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি গত বছর গাজীপুরের ব্যবসায়ী যুবক রাকিবকে বিয়ে করেছেন। বিয়ের পরের সময়টা বেশ উপভোগ করছেন এই দম্পতি। বিয়ের পরে মাহির শুটিং সেটে দেখা যেতো রাকিবকে। আবার কখনো মক্কার মরুভূমিতেও তাদের রোমান্স দেখা গেছে। সবই ছিল রাকিবের ভালোবাসার বহিঃপ্রকাশ।

তবে এই সবকিছুকে ছাপিয়ে এবার মাহি আলোচনায় এলেন মা হওয়ার ইঙ্গিত দিয়ে। সম্প্রতি ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন মাহি। যেখানে দেখা গেছে তিনি একটি হাসপাতালে ভর্তি। পাশে আছেন যথারীতি স্বামী রাকিব। একটি ছবিতে দেখা গেল মাহি শয্যাশায়ী। পাশেই নামাজ পড়ছেন রাকিব। তবে ২ জানুয়ারি পোস্ট করা এসব ছবির চেয়েও নেটিজেনদের নজরে বেশি এসেছে মাহির ক্যাপশন। যেখানে তিনি লিখেছেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’

ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন নায়িকা মা হতে চলেছেন। নতুন বছরে নতুন অতিথি আসতে চলেছে মাহি-রাকিবের সংসারে। এই বিষয়ে নিশ্চিত হতে ৩ জানুয়ারি মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সঙ্গে যোগাযোগ করলে তাদের সাড়া মেলেনি। তারপর মাহির মা হওয়ার গুঞ্জনটি আরও বাড়লো নায়িকার ফেসবুকে নতুন এক স্ট্যাটাসে।

সেখানে তিনি লিখেছেন, এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো। এই পোস্ট দিয়ে যেন মা হওয়ার আভাসটির পূর্ণাঙ্গতা দিলেন মাহি। তিনি যেন তার শরীরে বেড়ে উঠা নতুন কোনো প্রাণের স্পর্শের কথাই বললেন, যাকে তিনি ঘুমন্ত দেখতে পাচ্ছেন। এই বোধ ও অনুভব মাতৃত্বের, যা নারীর জীবনে স্বর্গলাভের আনন্দ বয়ে আনে।

মাহিয়া মাহি সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে মাহির অসুস্থতার কারণ জানা যায়নি। ফোন করেও পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে। উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু মাহির। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com