July 28, 2026, 2:03 pm

সাংবাদিক ও ভক্তদের যে উপহার দিলেন পরীমণি

সাংবাদিক ও ভক্তদের যে উপহার দিলেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির নতুন সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। চলতি বছর এটিই হবে নায়িকার মুক্তি পাওয়া প্রথম সিনেমা। আর এই সিনেমা নিয়ে তার আবেগ এবং ভালোবাসাটাও একটু বেশিই।

গতকাল ২ জানুয়ারি (রোববার) রাজধানীর বনানীর এক অভিজাত রেঁস্তোরায় সংবাদ সম্মেলন করে মুক্তি দেওয়া হয় সিনেমার টাইটেল গান।

সেখানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরী বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। শুভ সন্ধ্যা। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।’

 

সিনমাটিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নায়িকা বলেন, ‘এই সিনেমা করতে গিয়ে কোনো কষ্ট হয়নি। সবসময় মনে হয়েছে সবাই আমার বাড়ির লোক। মোশাররফ করিম ভাই প্রথম তো দেশি লোক। প্রথম দিন থেকে আমাদের ভালো সম্পর্কে হয়েছে। কখনো মনে হয়নি যে এতো বড় অভিনেতার সঙ্গে কাজ করছি। সেই ফিল করতে দেননি তিনি। তার সামনে তো আমি নাদান তারপরও। এই কাজটা একজন মোশাররফ করিমই করতে পারেন।’

‘মুখোশ’ পরিচালনা করেছেন নবাগত পরিচালক ইফতেখার শুভ। এতে পরীমণির চরিত্রের নাম সোহানা। তিনি একজন ক্রাইম সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটিতে সুপারস্টারের ভূমিকায় রোশন ও নেতা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com