August 19, 2026, 11:57 pm

যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিএসইসির ৮০৬তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, যমুনা ব্যাংকের ২৫০ কোটি টাকার নন-কনভাটেবল, আনসিকিউরড, কুপন বিয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য এক কোটি টাকা। বন্ডটির কুপন হার ৭% (ফ্লোর) থেকে ৯% (সিলিং)। যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও অন্যান্য যোগ্য বিনিয়োকারীরেদ অনুকুলে ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে যমুনা ব্যাংক এর টায়ার -II মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইসি সিকিউরিটিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com