October 24, 2026, 2:43 pm

বড় পতনে শেষ শেয়ারবাজারের লেনদেন

বড় পতনে শেষ শেয়ারবাজারের লেনদেন

উত্থান প্রবণতায় শুরু হলেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৮৩ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমে ছয় হাজার ৭০২.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.২৫ পয়েন্ট বা ০.৭১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৪.৪৫ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৩.৬৪ পয়েন্ট এবং দুই হাজার ৫১১.৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ৩১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির বা ২১.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬১টির বা ৬৯.০৫ শতাংশের এবং ৩৫টি বা ৯.২৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৮.৩২ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯.৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। আজ সিএসইতে ৪৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com