July 28, 2026, 9:00 am

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

টানা তিন কার্যদিবস পতনের পর বুধবার (১৫ ডিসেম্বর) উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমে আবারও হাজার কোটি টাকার নিচে নেমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৩৬ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৬৮.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৬৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬২.৩০ পয়েন্ট এবং দুই হাজার ৫৮৬.৪৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৮৭০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৭৩ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৮০ কোটি ৬০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টির বা ৪২.১৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৫৮টির বা ৪১.৯১ শতাংশের এবং ৬০টি বা ১৫.৯১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৪.৪৫ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯.১৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১২টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। আজ সিএসইতে ৩৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com