August 20, 2026, 6:30 am

একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু রোববার

একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু রোববার

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান একমি পেস্টিসাইডসের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ১৪ নভেম্বর (রোববার)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ক্যাটাগরি হবে ‘এন’। ডিএসইতে ট্রেডিং কোড ‘ACMEPL’ এবং কোম্পানি কোড ১৮৪৯৬।

গত ১০ নভেম্বর কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়। তার আগে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা নেওয়া হয়। গত ১৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। ওই অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৮৪ টাকা। কোম্পানিটির ওই সময়ের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ০.৪৮ টাকা।

একমি পেস্টিসাইডস শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরবর্তী ৪ বছর বোনাস শেয়ার দিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিএসইসি। আইপিওতে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com