August 20, 2026, 6:41 am

পুঁজিবাজারে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করল সোনালী ব্যাংক

পুঁজিবাজারে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করল সোনালী ব্যাংক

পুঁজিবাজার চাঙ্গা ও টেকসই করতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মাধ্যমে এ বিনিয়োগ করেছে ব্যাংকটি।

মঙ্গলবার (৯ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান বলেন, দেশের উন্নয়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগ দরকার। এই বিনিয়োগের অন্যতম উৎস ক্যাপিটাল মার্কেট। তাই দেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদি ও বড় বড় প্রকল্প বাস্তবায়ন প্রায় অসম্ভব। এ কারণে সোনালী ব্যাংক শেয়ার মার্কেটকে টেকসই করতে বিভিন্নভাবে সক্রিয় ভূমিকা পালন করছে।

এর আগে গত বছরের মার্চে পুঁজিবাজারকে চাঙ্গা করতে ২০০ কোটি টাকার ‘বিশেষ তহবিল’ গঠন করেছিল রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com