August 22, 2026, 2:57 pm
সুকুক বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই বন্ড ইস্যু করতে কোম্পানিটি স্ট্রাকচারিং স্পেশালিস্টসহ ইস্যু ম্যানেজার দ্বারা পরিমাণ নিশ্চিত করবে। যা ৫০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই এই বন্ড ইস্যু করবে দেশবন্ধু পলিমার।
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড দেশবন্ধু পলিমারের সুকুক বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে।