August 23, 2026, 9:00 pm

শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগের জন্য এনআরবিসি ব্যাংককে জরিমানা

শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগের জন্য এনআরবিসি ব্যাংককে জরিমানা

আইনে বেধে দেওয়ার সীমার থেকে শেয়ারবাজারে বেশি বিনিয়োগ করার জন্য এনআরবি কমার্শিয়াল ব্যাংককে (এনআরবিসি ব্যাংক) জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটিকে সাড়ে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, এককভাবে (সাবসিডিয়ারি ব্যতিত) গত জুলাই মাসে এনআরবিসি ব্যাংক থেকে ক্যাপিটালের ২৭% এর বেশি বিনিয়োগ করেছে। যেখানে আইনে সর্বোচ্চ ২৫% বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেছেন, বিনিয়োগকৃত সিকিউরিটিজের দর বাড়ার কারনে বিনিয়োগ ২৫% এর বেশি হয়েছে। প্রকৃতপক্ষে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ ২০% এর মধ্যে।

তিনি বলেন, ব্যাংকের বিনিয়োগ গণনা করা হয় বাজার দরের উপর। যাতে শেয়ারবাজার ভালো করলে বিনিয়োগ বেড়ে যায়। কিন্তু সেটা সমন্বয় করতে গেলে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, এনআরবি কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজার ১২০ কোটি টাকা উত্তোলনের জন্য ১২ কোটি শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০ টাকা। সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করার জন্য এই অর্থ উত্তোলন করা হয়।

এজন্য গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়। এরপরে ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আর শেয়ারটির লেনদেন শুরু হয় ২২ মার্চ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com