August 23, 2026, 9:00 pm

আবারো বাড়লো সয়াবিন তেলের দাম

আবারো বাড়লো সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়েছে মূল্য নির্ধারণ সংক্রান্ত জাতীয় কমিটি।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ রোববার সাংবাদিকদের এ তথ্য জাানিয়েছেন।

তপন কান্তি জানান, দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নেয়া হয়েছে।

তিনি জানান, পরিশোধিত ও অপরিশোধিত তেলের কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী। তা সত্ত্বেও কোরবানি ঈদ, শোকাবহ আগস্টসহ করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এতদিন দাম পুনর্নির্ধারণ করা হয়নি। তবে রোববার এ সংক্রান্ত জাতীয় কমিটি সর্বসম্মতিক্রমে লিটারে ভোজ্যতেলের দাম চার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

খোলা সয়াবিন তেল প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১২৯ টাকা। আগে এ দাম ছিল ১২৫ টাকা। বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ধরা হয়েছে ১৫৩ টাকা, যা আগে ছিল ১৪৯ টাকা।

৫ লিটার সয়াবিন তেলের দাম ৭২৮ টাকা ধরা হয়েছে, যা আগে ছিল ৭২৪ টাকা। আর খোলা পাম সুপার প্রতি লিটার ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১১২ টাকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com