August 14, 2026, 10:19 pm

এভারটনকে হারিয়ে সাতে সাত ব্রাজিল

এভারটনকে হারিয়ে সাতে সাত ব্রাজিল

নিষেধাজ্ঞার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) খেলোয়াড়দের ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ধাপের ম্যাচ খেলতে হচ্ছে ব্রাজিলকে। কোচ লিওনার্দো তিতে চিলির বিপক্ষে পাননি লিভারপুলের তিন তারকা মিরমিনো, ফাবিনিও ও আলিসনকে। একই সঙ্গে ছিলেন না এভারটনের ইনফর্ম স্ট্রাইকার রিচার্লিসন।

ফলে চিলির মাঠে জয়টা সহজে আসেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। স্বাগতিকদের একমাত্র গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে জয়সূচক গোলটি আসে এভারটন রিবেইরোর পা থেকে।

সান্তিয়াগোর স্টেডিয়ামে ভালো শুরু করে স্বাগতিক চিলি। অভিজ্ঞ রাইট ব্যাক মরিসিও ইসলা বেশ কয়েকবার বক্সে জায়গা করে নিলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাননি।

ব্রাজিলের হয়ে সুযোগ হাতছাড়া করেন নেইমার। আধা ঘণ্টার কিছু আগে গাব্রিয়েলের কাছ থেকে বল পাওয়ার পর চিলি গোলকিপার ক্লদিও ব্রাভোকে একা পেয়েও শট বাইরে মারেন এই সুপারস্টার।

৩০ মিনিটের মাথায় সম্ভাব্য বিপদ থেকে ব্রাজিলকে নিরাপদে রাখেন গোলকিপার ওয়েভারটন। আরতুরো ভিদালের ডিরেক্ট ফ্রি কিক ঠেকান প্রথমে। এরপর রিবাউন্ডে এদুয়ার্দো ভারগাসের নেয়া হেড ঠেকিয়ে দেন ব্রাজিলের কিপার।

ব্রাজিলকে নাজেহাল করে ছাড়ে চিলির ফরোয়ার্ডরা। ৩৩ মিনিটে ইভান মোরালেস বল জালে জড়ালে রেফারি অফসাইডের কারণে তা বাতিল করে দেন। চিলি ডিফেন্ডার ইউহেনিও মেনা অফসাইড থেকে দলের এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন।

গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। প্রথমার্ধের তুলনায় অনেকটাই পরিকল্পিত ফুটবল উপহার দেয় সেলেকাওরা। দারুণ এক ঝড়ো আক্রমণে ম্যাচে গোলের দেখা পায় ব্রাজিল। ডান দিক থেকে আক্রমণে ওঠেন দানিলো।

বক্সের দিকে এগুতে থাকা নেইমারকে পাস দেন তিনি। নেইমার রিবেইরোর সঙ্গে ওয়ান-টু-ওয়ানের পর শট নেন গোলে। ব্রাজিলের দশ নম্বরের শট ঠেকিতে দিলেও, ফিরতি বলে রিবেইরোর শট আর ঠেকাতে পারেননি চিলির অধিনায়ক ব্রাভো।

৬৪ মিনিটে রিবেইরো ওই স্ট্রাইকে এগিয়ে যায় ব্রাজিল। গোল পেয়ে রক্ষণে মনোযোগী হয় সফরকারী দল। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য ছিল তাদের।

অন্যদিকে চিলি আক্রমণাত্মক খেলেও শেষ ৩০ মিনিটে তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। এতে করে বাছাইপর্বের ৭ ম্যাচের ৭টিতে জয় নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে থাকল নেইমারের দল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com