August 25, 2026, 10:02 pm

বোনের বিয়ের বাজার করতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের

বোনের বিয়ের বাজার করতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জহিরুল ইসলাম সোহাগ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া থেকে লেঙ্গার দোকানের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম সোহাগ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ আগস্ট) রাতে সোহাগের বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। মঙ্গলবার (৩১ আগস্ট) বিয়ে। সকালে বোনের বিয়ের বাজার করার জন্য মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাচ্ছিলেন সোহাগ। পথে একটি বেপরোয়া গতির ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে সোহাগ ঘটনাস্থলেই মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে সোহাগের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com