August 25, 2026, 2:59 pm

উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন

উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন

সোমবারের মতো মঙ্গলবারও (২৪ আগস্ট) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। আজকের উত্থানের মাধ্যমে শেয়ারবাজার আরেক ধাপ উচ্চতায় উঠেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৮৪. ৬৭পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৯৪.৪৮ পয়েন্টে এবং দুই হাজার ৪৬৩.৫৫ পয়েন্টে। ডিএসইর এই তিন সূচকই সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। এর আগে এই সূচকগুলোর আজকের এই অবস্থানে উঠতে পারেনি।

ডিএসইতে আজ ২ হাজার ৭৬২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ৭৫ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭৪ কোটি ৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৩টির বা ৫৬.৬৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩১টির বা ৩৪.৮৪ শতাংশের এবং ৩২টির বা ৮.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬.২২ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টির দর বেড়েছে, কমেছে ১২৪টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com