August 19, 2026, 11:48 pm

স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ

স্বাভাবিক হয়েছে ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৩টার পর থেকে পুনরায় স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটির তিনটি চাকা লাইনচ্যুত হয়। এরপর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ বলেন, ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com