July 27, 2026, 4:02 am

পুত্র সন্তানের মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী দিয়া মির্জা

পুত্র সন্তানের মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী দিয়া মির্জা

মা হওয়ার খবর দিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

স্বামী বৈভব রেখির সঙ্গে এটি দিয়ার প্রথম সন্তান। এই দম্পতি ছেলের নাম রেখেছেন অভ্যান আজাদ রেখি। নির্ধারিত সময়ের আগেই অভ্যান পৃথিবীতে এসেছে। গত ১৪ মে তার জন্ম হয়। তাকে এখন নিওনাটাল আইসিইউ-তে রাখা হয়েছে। বুধবার (১৪ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে এসব তথ্য জানিয়েছেন দিয়া।

গত ফেব্রুয়ারিতে বৈভব রেখিকে বিয়ের করেন এই অভিনেত্রী। বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন তিনি।

এর আগে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। সিনেমার চিত্রনাট্য শোনাতে গিয়ে দিয়ার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর ছয় বছর প্রেম করেন তারা। ২০১৪ সালে বিয়ে করেন দিয়া ও সাহিল। কিন্তু ২০১৯ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।

‘রেহনা হ্যায় তেরে দিল মে’, ‘দম’, ‘সঞ্জু’, ‘থাপ্পড়’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন দিয়া। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়াইল্ড ডগ’। তেলেগু ভাষার এই সিনেমা গত এপ্রিলে মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবেও পরিচিত দিয়া। এছাড়া ইউএনইপি-এর গুডউইল অ্যাম্বাসেডর তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com