November 10, 2026, 7:10 pm

দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

লকডাউন আতঙ্ক কেটে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন কমেছে বড় ব্যাবধানে। আজ ডিএসইতে ২৩ শতাংশ লেনদেন কমে ১৩’শ কোটির ঘরে অবস্থান করছে। যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ৯ মে ডিএসইতে ১ হাজার ৩৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪১১ কোটি ৬৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩১টির, দর কমেছে ১০৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৯ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৩৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, দর কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com