November 10, 2026, 6:24 pm

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫৯৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৩২ কোটি ৮৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ৩০ কোটি ৩ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, দর কমেছে ১৫২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৪ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৬৯৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com