November 25, 2026, 6:13 am

শেয়ারবাজারে সূচকের উত্থানে দুই হাজার কোটি ছাড়ালো লেনদেন

শেয়ারবাজারে সূচকের উত্থানে দুই হাজার কোটি ছাড়ালো লেনদেন

একদিন আগেই টাকার পরিমাণে লেনদেন দুই হাজার কোটি টাকার নিচে নেমেছে। তবে মঙ্গলবার (১৫ জুন) সূচকের সামান্য উত্থানেও লেনদেন আবার দুই হাজার কোটি টাকার ঘরে উঠেছে। এদিন সূচক বাড়লেও লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২.৩১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৬.৮৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৫২ কমেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকা টাকার। যা আগের দিন থেকে ২৯২ কোটি ৪২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির বা ৪০.৮৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৫টির বা ৫২.৪২ শতাংশের এবং ২৫টির বা ৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫২.৬৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩১৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ১৭৫টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com