November 16, 2026, 12:46 am
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে যথাক্রমে ১২৯৩ ও ২২০৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৫৩টির এবং অপরির্বতিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-রূপালী ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, লংকাবাংলা, ফরচুন সু, বিডি ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ডাচবাংলা ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৩৬ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০ টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘন্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৭১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৫টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানি শেয়ারের দর।
বিজনেস নিউজ/এসআর